শেবার রাণী সলোমনের প্রশংসা

1. শিবার রাণী লোকমুখে শলোমনের খ্যাতি ও প্রজ্ঞার কথা শুনতে পেয়ে তাঁকে কঠিন প্রশ্ন দিয়ে পরীক্ষা করতে এলেন

2. তিনি বহু দাস দাসীদের নিয়ে জেরুশালেমে উপস্থিত হলেন

3. শলোমনের কাছে সেই সব প্রশ্ন খুব একটা কঠিন ছিল না

4. তখন শিবার রাণী উপলব্ধি করলেন য়ে সত্যিই শলোমন খুবই জ্ঞানী

5. তিনি তাঁর সুন্দর রাজপ্রাসাদটিও দেখলেন, তাঁর ভোজসভার বিলাসবহুল আয়োজন, সেনাপতিদের বৈঠক, প্রাসাদের ভৃত্য ও তাদের বহুমূল্য পোশাক, মন্দিরের অনুষ্ঠান ও বলিদানের রকম সকম দেখে বিস্মযে বাকরহিত হয়ে গেলেন

6. তিনি তখন রাজা শলোমনকে বললেন, “আমি আমার নিজের দেশে বসে আপনার বুদ্ধিমত্তা ও কীর্তিকলাপের বহু খ্যাতি শুনেছিলাম

7. আমি নিজের চোখে না দেখা পর্য়ন্ত এসব কথা বিশ্বাস করি নি কিন্তু এখন দেখতে পাচ্ছি, লোক-মুখে যা শুনেছিলাম আপনার বুদ্ধিমত্তা ও সম্পদ তার চেয়েও অনেক বেশী

8. সত্যিই আপনার লোকরা ও ভৃত্যরা খুবই ভাগ্যবান কারণ তারা প্রতিদিন আপনার সেবা করতে পায ও আপনার সান্নিধ্যে থেকে আপনার জ্ঞানগর্ভ কথা শুনতে পায

9. প্রভু, আপনার ঈশ্বরকে প্রশংসা করুন

10. এরপর শিবার রাণী রাজা শলোমনকে প্রায় 9,000 পাউণ্ড সোনা, বহু মশলাপাতি ও অলঙ্কার উপহার দিলেন

11. এদিকে হীরমের নৌবহর ওফীর থেকে সোনা ছাড়াও বহু পরিমাণ কাঠ ও অলঙ্কার নিয়ে এসেছিল

12. শলোমন সেই সব কাঠ দিয়ে রাজপ্রাসাদ ও মন্দিরের ঠেকা দেওয়া ছাড়াও মন্দিরের গায়কদের জন্য বীণা ও বাদ্যযন্ত্র বানিয়ে দিয়েছিলেন

13. প্রথামতো রাজা শলোমন এক শাসক হিসেবে আরেক শাসক শিবার রাণীকে বহু উপহার দিলেন

সলোমনের মহান সম্পদ

14. প্রতি বছর রাজা শলোমন প্রায় 79,920 পাউণ্ড সোনা পেতেন

15. এছাড়াও তিনি তাঁর নৌ-বহরের ব্যবসাযী ও বণিকদের কাছ থেকে আরবের শাসক ও প্রাদেশিক শাসনকর্তাদের কাছে থেকে বহু পরিমাণে সোনা পেতেন

16. রাজা শলোমন পেটানো সোনা দিয়ে 200 টি বড় ঢাল বানিয়েছিলেন

17. তিনি পেটানো সোনা দিয়ে আরো 300 টি ঢাল বানিয়েছিলেন; তার প্রত্যেক ঢালে4 পাউণ্ড করে সোনা ছিল

18. রাজা শলোমন খাঁটি সোনায় মোড়া হাতির দাঁতের একটা বিশাল সিংহাসন বানিয়েছিলেন

19. সেই সিংহাসনটায় দুটো ধাপ বেয়ে উঠতে হতো

20. ওঠার সিঁড়ির ছটি ধাপের প্রত্যেকটার শেষেও একটা করে সিংহের মূর্ত্তি ছিল

21. রাজা শলোমনের ব্যবহার্য় সমস্ত পেয়ালা ও গ্লাস ছিল সোনায় বানানো

22. অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করার জন্য রাজা শলোমনের বাণিজ্য তরী ছিল

23. শলোমন ছিলেন পৃথিবীর সব চেয়ে বড় রাজা

24. সব জায়গার লোকরাই শলোমনের দর্শন পেতে চাইতো, তারা শলোমনের ঈশ্বর প্রদত্ত বুদ্ধিমত্তার পরিচয পেতে চাইতো এবং তাঁর কথা শুনতে চাইতো

25. প্রতি বছর দূর দূরান্তের দেশ থেকে বহু লোক সোনা এবং রূপোর জিনিসপত্র, পোশাক পরিচ্ছদ, অস্ত্রশস্ত্র মশলাপাতি, ঘোড়া এবং খচ্চর উপহার নিয়ে রাজা শলোমনের সঙ্গে দেখা করতে আসতো

26. সে জন্য শলোমনের অনেক রথ ও ঘোড়া ছিল

27. ইস্রায়েলকে তিনি সম্পদে ও ঐশ্বর্য়ে ভরে দিয়েছিলেন

28. শলোমন মিশর ও কূ থেকে ঘোড়া এনেছিলেন

29. মিশর থেকে আনা একটা রথের দাম পড়ত 15 পাউণ্ড রূপোর সমান

Bibles

Books

Chapters